একীভূত হচ্ছে নরটন ও অ্যাভাস্ট
জনপ্রিয় অ্যান্টিভাইরাস নির্মাতা প্রতিষ্ঠান ‘নরটন লাইট লক’ (পূর্ব নাম সিমেনটেক কর্পোরেশন) ও ‘অ্যাভাস্ট’ একীভূত হচ্ছে। আট বিলিয়ন মার্কিন ডলারেরও অধিক মূল্যে নরটন লাইফ হ্যাক অ্যাভাস্টের সকল শেয়ার অধিগ্রহণ করছে এবং আরও বৃহৎ সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান গড়ে তুলতে যাচ্ছে। খবর দ্য ভার্জ।
নরটর লাইফ লকের প্রধান নির্বাহী কর্মকর্তা ভিনসেন্ট পিলেট বলেন, এই একীভূতকরণের মাধ্যমে আমাদের সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম আরও শক্তিশালী হবে এবং ৫০ কোটিরও অধিক গ্রাহকের কাছে সেবাটি পৌঁছে দেয়া যাবে। এছাড়া সাইবার নিরাপত্তায় অধিকতর উদ্ভাবনে আমাদের সক্ষমতা তৈরি হবে।
ভোক্তা ও ব্যবসায় প্রতিষ্ঠানের জন্য এখন সাইবার নিরাপত্তা জোরদার করে সবচাইতে জরুরী হয়ে পড়েছে তখন একীভূত কোম্পানির অ্যান্টিভাইরাস পণ্যগুলো নেতৃত্ব দিতে পারবে। এক্ষেত্রে গ্রাহকরা প্রাইভেসি নিয়ে অ্যাভাস্টের লক্ষ্য এবং নরটন লাইফ লকের অভিজ্ঞতার সুবিধা পাবেন।
বর্তমান বিশ্বে র্যানসমওয়্যারের ঘটনা বেড়েই চলছে। প্রতি সপ্তাহেই বেশ বড় বড় র্যানসমওয়্যার হ্যাকিংয়ের ঘটনা সামনে আসছে। চলতি সপ্তাহে গিগাবাইট র্যানসমওয়্যার হামলার শিকার হয়েছে। গত মাসে কাসেয়ার রিমোট আইটি ম্যানেজমেন্ট সফটওয়্যারে র্যানসমওয়্যার হামলায় অনেক গ্রাহক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এরূপ পরিস্থিতিতে অ্যান্টিভাইরাস ও সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানগুলোর চাহিদা বেড়েছে কয়েকগুন। আর বিষয়টিকে সামনে রেখে নরটন লাইফ লক সাহসী পদক্ষেপ নিয়েছে।
ডিবিটেক/বিএমটি